© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ইরানকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে’

শেয়ার করুন:
‘ইরানকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ পিএম | ০১ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইসরাইলের চালানো আগ্রাসনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেছেন। এবার মধ্যপ্র‌াচ্যের দেশটিকে ভেঙে ফেলতে চায় দখলদার ইসরাইল এমনটাই জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। খবর ফার্স নিউজ এজেন্সির।

আলী লারিজানি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার পর ইসরাইল ইরানকে ‘বিভক্ত করার চেষ্টা’ করছে।

লারিজানি বলেন, ইসরাইলি ‘শাসকগোষ্ঠীর টিকে থাকার জন্য বড় দেশগুলোকে বিভক্ত করার পথেই হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই।’

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘লুটপাটের প্রতীক’ হিসেবে উল্লেখ করে বলেন, ট্রাম্প ইরানের সম্পদ দখলের চেষ্টা করছেন। আমেরিকা ও জায়নিস্ট শাসন ইরানি জাতির হৃদয় জ্বালিয়ে দিয়েছে, আমরাও তাদের হৃদয় জ্বালিয়ে দেব।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানি গণমাধ্যম নিশ্চিত করেছে, এ হামলায় ‘শহীদ’ হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার (১ মার্চ) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এ হামলা জেরে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন গালফ দেশ এবং অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। 

এসকে/টিকে

মন্তব্য করুন