© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দোহার বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট অ‌্যাপয়েন্টমেন্ট স্থ‌গিত

শেয়ার করুন:
দোহার বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট অ‌্যাপয়েন্টমেন্ট স্থ‌গিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১০ পিএম | ০১ মার্চ, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল চলমান হামলার পরিপ্রেক্ষিতে রোববার (১ মার্চ) দোহার বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে। সেজন্য আজকে যেসব প্রবাসী বাংলাদে‌শির ই-পাসপোর্ট অ‌্যাপয়েন্টমেন্ট রয়েছে, তা স্থ‌গিত করা হয়েছে।

দোহার বাংলাদেশ দূতাবাস এক বার্তায় বলেছে, ইরান-ইসরাইল চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী, ১ মার্চ দূতাবাস বন্ধ থাকবে।

যেসব সেবা প্রার্থীর ১ মার্চ ই-পাস‌পোর্ট অ‌্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের অ‌্যাপয়েন্টমেন্ট শিডিউল পরবর্তী সময়ে জানানো হবে।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হট লাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ই-মেইল mission.doha@mofa.gov.bd এ যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

এসকে/টিকে

মন্তব্য করুন