হলিউড বক্স অফিসের শীর্ষে ‘স্ক্রিম ৭’
ছবি: সংগৃহীত
০২:২৩ পিএম | ০১ মার্চ, ২০২৬
চলতি সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে ঝড় তুলেছে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘স্ক্রিম ৭’। গত সপ্তাহের সেরা সিনেমা ‘উদারিং হাইটস’-কে পেছনে ফেলে এটি তালিকার শীর্ষে উঠে এসেছে।
মুক্তির প্রথম দিনেই (শুক্রবার) ৩,৫৪০টি প্রেক্ষাগৃহ থেকে ‘স্ক্রিম ৭’ সিনেমাটি আয় করেছে ২৮.৮ মিলিয়ন ডলার। আশা করা হচ্ছে, সপ্তাহের শেষে এটি ৬০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, যা এই সিরিজের ইতিহাসে সেরা ওপেনিং।

এই পর্বে সিডনি প্রেসকট চরিত্রে নেভ ক্যাম্পবেলের প্রত্যাবর্তন ঘটেছে। সঙ্গে আছেন কোর্টেনি কক্স ও ডেভিড আর্কুয়েটের মতো চেনা মুখগুলো।
পরিচালকের মতে, সিনেমাটি তৈরি করা সহজ ছিল না। মেলিসা ব্যারেরা ও জেনা ওর্তেগার মতো তারকারা প্রজেক্ট ছেড়ে দিলেও, শেষ পর্যন্ত বড় বাজেটে নেভ ক্যাম্পবেলকে ফিরিয়ে এনে সাফল্য পেল প্যারামাউন্ট।
সূত্র : ভ্যারাইটি
পিআর/টিকে