© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেহরানে ফের ভয়াবহ বিমান হামলা চালাল ইসরাইল

শেয়ার করুন:
তেহরানে ফের ভয়াবহ বিমান হামলা চালাল ইসরাইল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৮ পিএম | ০১ মার্চ, ২০২৬
ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রোববার (১ মার্চ) সকালে তেহরানের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ফলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিশেষ করে সাইয়্যেদ খন্দান ও কাসর ইন্টারসেকশন, ভানাক স্কয়ার এবং মোতাহারি স্ট্রিট এলাকায় এই বিস্ফোরণগুলো আঘাত হেনেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ইসরাইলি সামরিক বাহিনী ইরানের ‘রাজধানীর কেন্দ্রস্থল’ লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালানোর ঘোষণা দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে এবং জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার পরপরই তেহরানের গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে অভিহিত করে পরিস্থিতির ওপর নজর রাখার কথা জানিয়েছে।

সূত্র: আলজাজিরা

এমআর/টিকে 

মন্তব্য করুন