© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের বিরুদ্ধে পদক্ষেপে সৌদিকে পূর্ণ সমর্থনের আশ্বাস ট্রাম্পের

শেয়ার করুন:
ইরানের বিরুদ্ধে পদক্ষেপে সৌদিকে পূর্ণ সমর্থনের আশ্বাস ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ পিএম | ০১ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।


রোববার (১ মার্চ) অনুষ্ঠিত এই ফোনালাপে সৌদি আরবের বিরুদ্ধে চালানো ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানান তিনি।

আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সৌদি আরবের বিরুদ্ধে চালানো প্রকাশ্য ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র নিন্দা জানায়। তিনি উল্লেখ করেন, সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা সফলভাবে প্রতিহত করেছে।

ফোনালাপে ট্রাম্প সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করে ইরানের এমন লঙ্ঘনের মোকাবিলায় সৌদি আরব যে পদক্ষেপ নিচ্ছে, যুক্তরাষ্ট্র তার সবকিছুর প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

এ সময় উভয় নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন বলে জানা গেছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন