© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যখনই ফ্লাইট চালু হবে, আমরা মিডিয়ার মাধ্যমে জানাবো: প্রবাসী কল্যাণ মন্ত্রী

শেয়ার করুন:
যখনই ফ্লাইট চালু হবে, আমরা মিডিয়ার মাধ্যমে জানাবো: প্রবাসী কল্যাণ মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৩ পিএম | ০১ মার্চ, ২০২৬
ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য টেলিভিশনের স্ক্রল বা মিডিয়ায় নজর রাখার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, যখনই ফ্লাইট চালু হবে, নরমারি আমরা টেলিভিশনের স্ক্রলে বা মিডিয়ার মাধ্যমে এটা জানাবো। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এখানে বসা। ২৪ ঘণ্টা আমাদের প্রধানমন্ত্রী মনিটরিং করছেন। যখনই চালু হবে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জনগণকে জানাব।

রোববার (১ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের খোঁজখবর নিতে গিয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ফ্লাইটের বিষয়ে কনসার্ন অফিসার মনিটরিং করছেন। কোনো কিছু হলে আপনারা টেলিভিশনের স্ক্রলে দেখবেন, আমাদের ঘণ্টায় ঘণ্টায় অ্যানাউন্সমেন্ট চলছে।

তিনি বলেন, আমাদের নাগরিকরা কীভাবে এখানে আছে। আমাদের প্রত্যেক রাষ্ট্রদূতের সঙ্গে কন্টিনিউ কথা হচ্ছে। সেল গঠন করা হচ্ছে। যেখানে যেটা ইনফরমেশন পাচ্ছি, আমরা সর্বক্ষণই মনিটর করছি।

‘আপনারা যদি আমাদের হোয়াটঅ্যাপস গ্রুপে চলে যান, আপনারা গ্রুপে গেলেই দেখবেন, আমাদের অ্যাম্বাসেডরদের এক ঘণ্টা পরপর স্টেটমেন্ট আসছে। আমাদের দেশে নাগরিকদের নিরাপদ জায়গায় থাকার জন্য ওইখানে রাষ্ট্রদূতরা প্রত্যেককে সেভাবে মেসেজ দিচ্ছেন।’

মন্ত্রী বলেন, আমাদের হাটলাইন ১৬১৩৫। আমরা শুধু না, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রত্যেকেই আমাদের যার যার ডেস্ক দেওয়া আছে। সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আমরা বারবার অ্যানাউন্সমেন্ট করছি।

আইকে/টিএ

মন্তব্য করুন