হরমুজের দুই পাশে আটকা পড়েছে শত শত তেল-গ্যাসবাহী ট্যাংকার
ছবি: সংগৃহীত
০৬:৩৭ পিএম | ০১ মার্চ, ২০২৬
জ্বালানি পরিবহন উপাত্ত বলছে, হরমুজ প্রণালির ওপারে খোলা উপসাগরীয় জলসীমায় অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজসহ কমপক্ষে ১৫০টি ট্যাংকার নোঙর করে রাখা হয়েছে। এ ছাড়া আরও কয়েক ডজন ট্যাংকার আটকা পড়ে আছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার পর জ্বালানি সরবরাহ ভয়াবহ সংকট তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
মেরিনট্রাফিক প্ল্যাটফর্ম থেকে জাহাজ-ট্র্যাকিং তথ্যের ওপর ভিত্তি করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাক ও সৌদি আরবসহ প্রধান উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর পাশাপাশি এলএনজি জায়ান্ট কাতারের উপকূলের কাছে খোলা জলসীমায় ট্যাংকারগুলো জড়ো করা হয়েছে।
কেএন/টিএ