© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল সৌদি আরব

শেয়ার করুন:
ইরানের রাষ্ট্রদূতকে তলব করল সৌদি আরব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩০ পিএম | ০১ মার্চ, ২০২৬
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয় রবিবার ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। দেশটি তেহরানকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করার এক দিন পর এ পদক্ষেপ এলো।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানের নির্লজ্জ আক্রমণের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রণালয় সৌদি আরবে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। এ আক্রমন  রাজ্য ও একাধিক ভ্রাতৃদেশকে লক্ষ্য করে ছিল’।

এ ঘটনায় ইরানের বিরুদ্ধে কড়া কটাক্ষ ও অভিযোগের প্রেক্ষাপটে রাজ্যটি তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সংকল্প পুনর্ব্যক্ত করেছে।

কেএন/টিএ

মন্তব্য করুন