যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করল ইরান
ছবি: সংগৃহীত
০৮:০৪ পিএম | ০১ মার্চ, ২০২৬
ইরানের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত হয়েছে। অ্যারোস্পেস ফোর্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জনসংযোগ বিভাগ।
বিবৃতিতে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ ড্রোনটি ভূপাতিত করা হয়। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যেকোনো শত্রু বিমানের জন্য ইরানের আকাশসীমা এখন সম্পূর্ণ অনিরাপদ।
প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।
হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। যৌথ হামলার জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে পুরো অঞ্চলে ব্যাপক অস্থিরতা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আইকে/টিএ