খামেনি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:৪৭ পিএম | ০১ মার্চ, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, 'খামেনির শাহাদাতে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের শোক ও বেদনার অংশীদার। আমরা গভীর সমবেদনা জানাই।'
শেহবাজ শরিফ আরও বলেন, এ ঘটনা আন্তর্জাতিক আইনের প্রতিষ্ঠিত নীতিমালার পরিপন্থী। “পাকিস্তান আন্তর্জাতিক আইনের নীতিমালা লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।
আরআই/টিএ