৩ মার্কিন সেনার মৃত্যুর কথা স্বীকার যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত
০৯:১৯ পিএম | ০১ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাতে প্রথমবারের মতো মার্কিন বাহিনী ৩ সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তিনজন মার্কিন সৈন্য নিহত হয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
সেন্টকমের বিবৃতিতে নিহত ও আহত সেনাদের মৃত্যুর বা আঘাতের সুনির্দিষ্ট অবস্থা প্রকাশ করা হয়নি। তবে গত ২৪ ঘণ্টায় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, আরও কয়েকজন সৈন্য সামান্য আঘাত পেয়েছে। তাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। সেন্টকম বলেছে, 'বড় ধরনের যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ চলমান।'
আইকে/টিএ