© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে আমাদের হামলা আরও তীব্র হবে : নেতানিয়াহু

শেয়ার করুন:
ইরানে আমাদের হামলা আরও তীব্র হবে : নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৮ পিএম | ০১ মার্চ, ২০২৬
ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে বলে হুমকি দিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার (১ মার্চ) ইসরায়েলি সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল ইয়াল জামির এবং গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নেয়ার সঙ্গে বৈঠকের পর নতুন হুমকি দেন নেতানিয়াহু।

তেলআবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরের ছাদ থেকে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, “আমাদের সেনারা হামলার তীব্রতা বাড়িয়ে এখন তেহরানের কেন্দ্রে আঘাত করছে। সামনের দিনগুলোতে এটি আরও তীব্র হবে।”

তবে এক্ষেত্রে নিজেদেরও হামলার শিকার হতে হবে বলে স্বীকার করেছেন নেতানিয়াহু। তিনি আজ ইরানের হামলায় ৯ জন নিহত হওয়া নিয়ে এমন মন্তব্য করেছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন