© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোমা হামলায় ইরানের ৪৩ সেনা নিহত

শেয়ার করুন:
বোমা হামলায় ইরানের ৪৩ সেনা নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৭ পিএম | ০১ মার্চ, ২০২৬
ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মেহরানে বোমা হামলায় ৪৩ সেনা নিহত হয়েছেন। ইরাকের সীমান্তবর্তী এ শহরটিতে আজ রোববার এ হামলা হয়। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেহরানে অবস্থিত সদরদপ্তরে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

বার্তাসংস্থা মেহের নিউজ বলেছে, “বোমাবর্ষণসহ অন্যান্য হামলায় ৪৩ সেনা শহীদ হয়েছেন। যাদের বেশিরভাগই সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। এছাড়া হামলায় আশপাশের কিছু ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।”

“যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের এজেন্টরা বোমা হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।” জানিয়েছে মেহের নিউজ।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন