© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন অভিনেত্রী তনুশ্রী!

শেয়ার করুন:
সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন অভিনেত্রী তনুশ্রী!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫২ পিএম | ০১ মার্চ, ২০২৬
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী গোস্বামী বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। শুটিংয়ের ফাঁকে মেকআপ রুমের খুনসুটি হোক বা রোজকার জীবনের ছোট ছোট মুহূর্ত-সবই ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি। কিন্তু এবার হঠাৎই সমাজমাধ্যম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। কেন এমন সিদ্ধান্ত?

রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করে তনুশ্রী জানান, আপাতত তিনি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন। পোস্টে অভিনেত্রী লেখেন,
“আমি জীবনের একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিছুদিনের জন্য আমাকে সমাজমাধ্যমে আর দেখা যাবে না। দয়া করে আমার ও আমার পরিবারের জন্য প্রার্থনা করুন।”

তবে ঠিক কী কারণে তিনি এই কঠিন সময়ের মুখোমুখি-সে বিষয়ে কোনও বিস্তারিত তথ্য দেননি তনুশ্রী। তাঁর এই বার্তা প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। কমেন্ট বক্স ভরে উঠেছে শুভকামনা আর সাহস জোগানো বার্তায়। কেউ লিখেছেন, “সব ঠিক হয়ে যাবে।” আবার কেউ আশ্বাস দিয়েছেন, “যে পরিস্থিতির মধ্য দিয়েই যাও না কেন, খুব তাড়াতাড়ি সব ভালো হবে।”



কাজের দিক থেকে শেষবার তনুশ্রীকে দেখা গিয়েছিল তুই আমার হিরো ধারাবাহিকে। সম্প্রতি সেই মেগার শুটিং শেষ হয়েছে। এই ধারাবাহিকে কাজ করার সময় মেকআপ রুমের নানা মজার মুহূর্ত তিনি নিয়মিত তাঁর ভ্লগে তুলে ধরতেন। শুধু কাজই নয়-ব্যক্তিগত জীবনের নানা মিষ্টি সময়, রান্নাবান্না, সহ-অভিনেতা বন্ধুদের সঙ্গে আড্ডা-সবই ভাগ করে নিতেন সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, খুব কিছুদিন আগেই জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড–এর মঞ্চেও দেখা গিয়েছিল তনুশ্রীকে। ফলে হঠাৎ তাঁর এই সিদ্ধান্তে অনুরাগীদের উদ্বেগ স্বাভাবিক।

এখন একটাই আশা-যে কঠিন সময়ের কথা অভিনেত্রী উল্লেখ করেছেন, তা দ্রুত কেটে যাবে। আর আবার আগের মতোই হাসিমুখে সোশ্যাল মিডিয়ায় ফিরবেন তনুশ্রী গোস্বামী-এই প্রার্থনাই করছেন তাঁর ভক্তরা।

কেএন/টিএ

মন্তব্য করুন