© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে দূতাবাস বন্ধ করে দিলো আমিরাত, ফিরিয়ে আনছে রাষ্ট্রদূতকে

শেয়ার করুন:
ইরানে দূতাবাস বন্ধ করে দিলো আমিরাত, ফিরিয়ে আনছে রাষ্ট্রদূতকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৪ এএম | ০২ মার্চ, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে ইরান একাধিকবার হামলার পর ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে দেশটি। একইসঙ্গে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনছে তারা।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে বলেছে, “সংযুক্ত আরব আমিরাত তেহরানে তার দূতাবাস বন্ধ করার এবং রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কূটনৈতিক সদস্যকে প্রত্যাহারের ঘোষণা দিচ্ছে। আমরা আমাদের ভূখণ্ডে ইরানের ন্যাক্কারজনক মিসাইল হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”

“আমিরাতের ওপর ইরানের 'সরাসরি ও ঔদ্ধত্যপূর্ণ' মিসাইল হামলার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের হামলা আমাদের সার্বভৌমত্বের ওপর এক নগ্ন আগ্রাসন, যা আবাসিক এলাকা, বিমানবন্দর, বন্দর এবং জনসেবামূলক প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং নিরপরাধ সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।”

সূত্র: আলজাজিরা
এসএস/টিএ

মন্তব্য করুন