অস্থির মধ্যপ্রাচ্যে, সৌদি যুবরাজের সঙ্গে জরুরি ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
০১:৫৬ এএম | ০২ মার্চ, ২০২৬
আঞ্চলিক সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
তুর্কি প্রেসিডেন্সির সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানানো হয়, এরদোয়ান উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রয়োজনীয় হস্তক্ষেপ না হলে চলমান সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
তিনি আরও বলেন, মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধানে তুরস্ক ও সৌদি আরব ‘গুরুত্বপূর্ণ কাজ’ করে যাচ্ছে।
কূটনীতিকে সুযোগ দেওয়া-ই বর্তমান পরিস্থিতিতে ‘সবচেয়ে যুক্তিসঙ্গত পথ’ বলেও মন্তব্য করেন এরদোয়ান।
টিজে/টীএ