তেহরানে হাসপাতালে হামলা
ছবি: সংগৃহীত
০২:০২ এএম | ০২ মার্চ, ২০২৬
ইরানের রাজধানী তেহরানের গান্ধী হাসপাতালে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রোববার (১ মার্চ) স্থানীয় সময় অনুযায়ী এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা ইসনা।
বার্তাসংস্থাটির বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের গান্ধী হাসপাতালে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীরা।
এছাড়া দেশটির বার্তাসংস্থা ফার্স ও মিজান হাসপাতালের ভেতরের ছবি প্রকাশ করেছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাসপাতালের ছাদ খসে পড়েছে এবং কিছু খালি হুইলচেয়ার পড়ে আছে সেখানে।
প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।
হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।
যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনার হামলা চালাচ্ছে ইরান।
টিজে/টীএ