© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবানন থেকে রকেট ছোড়ার পর ব্যাপক পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল

শেয়ার করুন:
লেবানন থেকে রকেট ছোড়ার পর ব্যাপক পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০১ এএম | ০২ মার্চ, ২০২৬
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আজ সোমবার ভোরে রকেট ছুড়েছে লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে, লেবানের মানুষের প্রতিরক্ষায় ও ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করায় ইসরায়েলর হায়ফায় হামলা চালানো হয়েছে।

এ হামলার পর লেবানের সীমান্ত এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। একটি সূত্র জানিয়েছে, রাজধানী বৈরুতের বেশ কয়েকটি এলাকাতেও ইসরায়েলি বিমান হামলা চালাচ্ছে।

গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালেও দুদিন কোনো কিছু করেনি হিজবুল্লাহ। তবে সোমবার ভোরে হামলা চালিয়েছে তারা।

এরপর লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েলের দখলদার বাহিনী।

এমআর/টিকে 

মন্তব্য করুন