© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবাননের ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের বাড়িঘর ছাড়ার নির্দেশ ইসরায়েলের

শেয়ার করুন:
লেবাননের ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের বাড়িঘর ছাড়ার নির্দেশ ইসরায়েলের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৩ এএম | ০২ মার্চ, ২০২৬
দক্ষিণ লেবাননের ৫৩টি গ্রাম ও শহরের মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে বিনতে জেবিল শহরও রয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম সোমবার (২ মার্চ) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এত বিশাল এলাকার জন্য জারি করা এই সতর্কতা গাজায় গণহত্যা চালানোর সময় ইসরায়েল কর্তৃক জারি করা গণ-স্থানচ্যুতির আদেশেরই প্রতিফলন।

অপর একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ লেবাননের তিনটি শহর হারিস, নাবাতিহ আল-ফাওকা ও মেফদুন শহরে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। উত্তর ইসরায়েলে রকেট হামলার পর হিজবুল্লাহর ওপর এ হামলা চালানো হয়েছে।

গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালেও দুদিন কোনো প্রতিক্রিয়া দেখায়নি হিজবুল্লাহ। তবে সোমবার ভোরে হামলা চালানোর পর পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলের দখলদার বাহিনী।

এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ আরেক কেন্দ্রীয় নেতার ওপরও হামলা করা হয়েছে।

এমআর/টিকে  

মন্তব্য করুন