© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রাণ গেল ৩ মার্কিন সেনার

শেয়ার করুন:
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রাণ গেল ৩ মার্কিন সেনার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৪ এএম | ০২ মার্চ, ২০২৬
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে এই প্রথম মার্কিন সেনাদের নিহতের সংবাদ পাওয়া গেছে। গত কাল রোববার নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ৩ জন সেনা এবং আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। আহতদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। 

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। বিবৃতিতে বলা হয়েছে, “মধ্যপ্রাচ্যে আমাদের তিন জন সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। যাদের আঘাত গুরুতর নয়- তারা প্রাথমিক চিকিৎসা শেষে আবার তাদের দায়িত্বে ফিরে গেছেন।” 

সেন্টকমের বিবৃতিতে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি, তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানিয়েন, নিহত এবং আহত সেনাদের সবাই কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির এবং তারা সাপ্লাই ও লজিস্টিক বিভাগে কর্মরত ছিলেন।

সূত্র : এপি

এমআর/টিকে 

মন্তব্য করুন