© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প

শেয়ার করুন:
খামেনি আমাকে মারার আগেই তাকে মেরেছি: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৪ এএম | ০২ মার্চ, ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সে (খামেনি) আমাকে মারার আগেই আমি তাকে মেরেছি।’ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেছেন, ইরান দুইবার চেষ্টা করেছিল। কিন্তু আমি আগে আঘাত করেছি।

তার এই বক্তব্যে ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে ইরান-সংশ্লিষ্ট একটি কথিত হত্যাচেষ্টার ঘটনার দিকেই তিনি ইঙ্গিত করেছেন, যেখানে তাকে টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

এদিকে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সিও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

খামেনির মৃত্যুতে ইরানে সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এসকে/টিকে

মন্তব্য করুন