© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুজনের সঙ্গে ‘পরকীয়ার’ অভিযোগ, আইনি ব্যবস্থা নেবেন মডেল তৃষ্ণা

শেয়ার করুন:
সুজনের সঙ্গে ‘পরকীয়ার’ অভিযোগ, আইনি ব্যবস্থা নেবেন মডেল তৃষ্ণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৪ পিএম | ০২ মার্চ, ২০২৬
অভিনেতা জাহের আলভীর পরকীয়ার রেশ কাটতে না কাটতেই শোবিজের আরেক অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন তার স্ত্রী জান্নাত দীপ্তি। মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর অন্ধকার জীবনের নানা দিক ও ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

অভিনেতা সুজনের বিরুদ্ধে শুধু পরকীয়া নয়, মাদকাসক্তি এবং শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগও তুলেছেন জান্নাত দীপ্তি। জানিয়েছেন, একাধিকবার বিচ্ছেদ চাইলেও সমাজে নিজের ভাবমূর্তি নষ্টের ভয়ে তাকে তালাক দিচ্ছেন না অভিনেতা। একইসঙ্গে স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি বা মর্যাদাও দেননি। বিষয়টি নেটদুনিয়ায় প্রকাশ পেতেই তুমুল সমালোচনার মুখে পড়েন অভিনেতা।


 
জান্নাতের অভিযোগ, দীর্ঘ ৬ বছরের সংসার জীবনে তাকে প্রতিনিয়ত সবার সামনে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। ব্যক্তিজীবনে প্রায়ই মদ ও গাঁজাসহ বিভিন্ন নেশায় ডুবে থাকেন অভিনেতা, এমন অভিযোগও করেন জান্নাত।
 
এদিকে সোশ্যাল মিডিয়ায় একাধিক অশালীন কথোপকথনের স্ক্রিনশট ও আপত্তিকর ছবি ফাঁস করে জান্নাত জানিয়েছেন, মডেল তৃষ্ণার সঙ্গে পরকীয়ায় লিপ্ত সুজন। নিজের শরীরে আঘাতের চিহ্ন দেখিয়ে তিনি সমাজের কাছে প্রশ্ন ছোঁড়েন, একজন জালিমের ঘর ছেড়ে শান্তিতে বাঁচার চেষ্টা করা কি চরিত্রের দোষ?
 
অভিযোগের বিষয়ে অভিনেতা আফজাল সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমে বলেন, এসব বিষয় নিয়ে এখন কিছু বলতে চাই না। এ বিষয়ে আমি নিজেই সবার সঙ্গে কথা বলব, ওইটুকু পর্যন্ত সময় আমাকে দিন। আপনারা এক পাশ থেকে শুনেছেন, এ বিষয়ে আমারও বলার আছে, ‌আমি এইটার জন্য একটু সময় চাচ্ছি। এমন একটা সময়ের মধ্যে আছি, কিছু বলার মতো পরিস্থিতি নেই। স্ক্রিনশটগুলো ভুয়া ও ভিত্তিহীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছবি আপলোড করা হযেছে সেগুলো আমার জিমের পুরনো ছবি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
 
তৃষ্ণা আরও বলেন, ২০২০-২১ সালের দিকে সুজনের সঙ্গে একাধিক কাজ করার সুবাদে পেশাদার সম্পর্ক ছিল। এরপর তার সাথে আজ কাজ  করা হয়নি। আর সুজনের বিয়ের পর আমাদের কোনো যোগাযোগই ছিল না। আমি আমার পরিবারের সঙ্গে থাকি। তাই সুজনের সঙ্গে লিভ-ইন করাটাও অসম্ভব। আমাকে ভিত্তিহীনভাবে হেনস্তা করে মানসিকভাবে বিব্রত করার জন্য দ্রুতই আমি আইনি ব্যবস্থা নেব।
 
২০১৮ সালে ঈগল মিউজিক ব্যানারে ক্যারিয়ার শুরু করেন এ সময়ের তরুণ অভিনেতা আফজাল সুজন। বর্তমানে নিয়মিত নাটকে অভিনয় করছেন। হঠাৎ স্ত্রীর এমন অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা। 

আরআই/টিকে

মন্তব্য করুন