ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, ৪৮ ঘণ্টা অতিক্রম
ছবি: সংগৃহীত
০২:২৪ পিএম | ০২ মার্চ, ২০২৬
ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট এখন ৪৮ ঘণ্টা অতিক্রম করেছে। দেশের প্রায় সব অঞ্চলেই অনলাইন যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।
লন্ডনভিত্তিক মনিটরিং সংস্থা নেটব্লকস জানিয়েছে, সোমবার (২ মার্চ) পর্যন্ত ইরানের ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এতে অনলাইন পরিষেবা সীমিত হয়েছে এবং দেশের বাইরে আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ইন্টারনেট ব্ল্যাকআউট দেশের চলমান সংঘাত ও রাজনৈতিক উত্তেজনার সঙ্গে সম্পর্কিত।
এবি/টিএ