পর্দায় রবিনা-কপিল! ক্লান্ত দীপিকা, বিরতি চান?
ছবি: সংগৃহীত
০৩:০৮ পিএম | ০২ মার্চ, ২০২৬
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
জুটিতে রবিনা-কপিল
শরৎ কাটারিয়ার পরবর্তী প্রজেক্টে এবার একফ্রেমে ধরা দিতে চলেছেন রবিনা ট্যান্ডন এবং 'কমেডি কিং' কপিল শর্মা। সম্প্রতি বিনোদন জগতের এই নতুন গুঞ্জনই এখন টিনসেল টাউনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। 'দম লগা কে হ্যায়শা' বা 'সুই ধাগা'-র মতো ভিন্নধর্মী ও বাস্তবসম্মত ছবি উপহার দেওয়া পরিচালক শরতের এই নতুন কাজ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। কপিল শর্মা তাঁর চেনা মেজাজের বাইরে বেরিয়ে কিছুটা সিরিও-কমিক বা ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে বি-টাউনের অলিতে-গলিতে এই কাস্টিং নিয়ে জোর চর্চা চলছে।

রণবীর কাপুরের লুক পরিবর্তন মানেই বলিপাড়ায় শোরগোল। ফের একবার নিজের ভোল বদলে নেটিজেনদের তাক লাগিয়ে দিলেন অভিনেতা। সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিষেক বচ্চনের সঙ্গে ক্যামেরাবন্দি হন রণবীর, আর সেখানেই দেখা গেল তাঁর সম্পূর্ণ নতুন অবতার। সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'-এর জন্য এতদিন যে গোঁফ রেখেছিলেন তিনি, তা এখন আর নেই। ক্লিন শেভ লুকেই ধরা দিলেন অভিনেতা। বেশ কিছুদিন ধরেই রণবীরের এই গোঁফওয়ালা লুক নিয়ে চর্চা ছিল তুঙ্গে। শোনা গিয়েছিল, বনশালির পিরিয়ড ড্রামার প্রস্তুতির জন্যই এই বিশেষ মেকওভার নিয়েছিলেন তিনি। তবে হঠাৎ এই গোঁফ কামিয়ে ফেলা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনুরাগীদের মনে প্রশ্ন, তবে কি রণবীর তাঁর অংশের শুটিং শেষ করে ফেলেছেন? নাকি অন্য কোনও বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য?
বিরতি চান দীপিকা?
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাগ করে তিনি জানিয়েছেন মা হওয়ার পর তার এক ‘টক্সিক ট্রেইট’ বা নেতিবাচক বৈশিষ্ট্যের কথা। তবে এই নেতিবাচকতা কোনও তিক্ততা নয়, বরং মেয়ে দুয়ার প্রতি তাঁর অগাধ ভালবাসার এক অন্য পিঠ। দীপিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে মাতৃত্বের এক অম্ল-মধুর সত্যি ফুটে উঠেছে।
সেখানে লেখা ছিল, “আমার টক্সিক ট্রেইট হল আমি আমার সন্তানকে এতটাই ভালবাসি যে তাকে অন্য কারওর কাছে রাখতে চাই না। অথচ আমার মারাত্মক একটা ব্রেক বা ছুটির দরকার।
আবার সন্তানকে ছাড়া এক মুহূর্ত থাকাও আমার পক্ষে অসম্ভব।” দীপিকা এই বার্তার সঙ্গে একমত হয়ে লিখেছেন, “ব্যাস, বলে ফেললাম!” ২০২৪ সালের সেপ্টেম্বরে মেয়ে দুয়ার জন্মের পর থেকে দীপিকার জীবন আমূল বদলে গিয়েছে। তিনি জানিয়েছেন, মা হওয়ার পর ধৈর্য এবং সহনশীলতা তাঁর জীবনে এক নতুন মাত্রা যোগ করেছে। কাজের ক্ষেত্রেও এর প্রভাব স্পষ্ট।
আরআই/টিকে