বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত
০৩:৪৮ পিএম | ০২ মার্চ, ২০২৬
ঢাকা শহর সহ এর দক্ষিণ-পূর্ব পাশের জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালাক থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
আজ দুপুর ৩ টা বেজে ২০ মিনিটের পর থেকে রাত ১০ টার মধ্যে তা হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে।
ঢাকা বিভাগ: ঢাকা, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, জেলা।
চট্টগ্রাম বিভাগ: কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী
সিলেট: মৌলভীবাজার, হবিগন্জ
বরিশাল বিভাগ: বৃষ্টির হালকা সম্ভাবনা
ভারতের ত্রিপুরা রাজ্য: বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালাক থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
টিকে/