© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম

শেয়ার করুন:
সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ০২ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হলেন বরগুনা-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম।

আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পৃথক প্রজ্ঞাপনে বিএনপি দলীয় ৬ জন হুইপের নামও ঘোষণা করা হয়।

হুইপরা হলেন—হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছ, খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের এমপি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের এমপি আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপি দলীয় এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজাম।

টিএ/

মন্তব্য করুন