© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের হামলায় প্রাণ গেল আরও ১ মার্কিন সেনার, নিহতের সংখ্যা বেড়ে ৪

শেয়ার করুন:
ইরানের হামলায় প্রাণ গেল আরও ১ মার্কিন সেনার, নিহতের সংখ্যা বেড়ে ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৩ পিএম | ০২ মার্চ, ২০২৬
ইরানের হামলায় নিহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। 

গতকাল রবিবার (১ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তিন সেনার মৃত্যু ও অপর পাঁচজনের গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করে। এরপর আজ সোমবার (২ মার্চ) সামরিক বাহিনীর পক্ষ থেকে নতুন এই নিহতের তথ্য জানানো হয়।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের প্রাথমিক হামলায় গুরুতর আহত হওয়া ওই চতুর্থ সেনা সদস্য শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার ক্ষতের কারণে মৃত্যুবরণ করেছেন।

একইসাথে মার্কিন সামরিক বাহিনী স্পষ্ট করে জানিয়েছে যে, বর্তমানে বড় পরিসরে তাদের যুদ্ধ অভিযান চলছে এবং এর পাল্টা জবাব দেওয়ার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ইউটি/টিএ

মন্তব্য করুন