© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনজয় করার সুযোগ পাচ্ছি না : আরিফিন শুভ

শেয়ার করুন:
এনজয় করার সুযোগ পাচ্ছি না : আরিফিন শুভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩১ পিএম | ০২ মার্চ, ২০২৬
ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। পর্দার এই অ্যাকশন হিরো এখন ব্যস্ত সময় পার করছেন তার নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজে। তবে কলকাতায় পা রেখেও যেন স্বস্তিতে নেই এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন নিজের শারীরিক ও মানসিক ক্লান্তির কথা।

তিনি বলেন, ‘এনজয় করার সুযোগ পাচ্ছি না আসলে। নিউইয়র্ক থেকে ২৩ ঘণ্টার জার্নি করে গতকাল এসেছি। আসার পর থেকেই প্রচুর কথা বলতে হচ্ছে। ক্লান্তি এমন পর্যায়ে যে, মাঝে মাঝে মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ব।’

শুভ জানান, ‘জ্যাজ সিটি’ সিরিজে সুযোগ পাওয়াটা মোটেও সহজ ছিল না। তারকা খ্যাতি পাশে সরিয়ে রেখে তাকে লড়তে হয়েছে সাধারণ একজন অভিনেতার মতো। দীর্ঘ দুই বছর ধরে চলেছে অডিশন ও স্ক্রিনিং। কখনো স্ক্রিপ্ট পাঠানো হয়েছে, কখনো সশরীরে দেখা করতে হয়েছে।



তার কথায়, ‘একটা সময় তো আশাই ছেড়ে দিয়েছিলাম। দীর্ঘ অপেক্ষার পর এই চরিত্রটি পাই। তবে চরিত্রটি পাওয়ার পর আসল চ্যালেঞ্জ শুরু হয়েছে তা হলো চরিত্রের প্রতি সুবিচার করা।’

শুভ আরও বলেন, ‘কাজের জন্য অডিশন দেওয়া একজন অভিনেতার দায়িত্ব। প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারাও যদি অডিশন দিতে পারেন, তবে আমি কেন পিছিয়ে থাকব? ইগো নিয়ে ভাবলে ভালো কাজ করা সম্ভব নয়।’

এসএন 

মন্তব্য করুন