© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত-চীন সীমান্তে দুই দেশের সেনাদের সংঘর্ষ

শেয়ার করুন:
ভারত-চীন সীমান্তে দুই দেশের সেনাদের সংঘর্ষ
international-desk
০২:৪৬ পিএম | ১০ মে, ২০২০

ভারত-চীন সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার ভারতের উত্তর সিকিমের নাকুলা সীমান্তে দুই দেশের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কয়েকজন সেনা কর্মকর্তারা জানান, সিকিমের মুগুথাং পেরিয়ে ৫ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে ভারত ও চীনের প্রায় দেড় শতাধিক সেনা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৪ ভারতীয় ও ৭ জন চীনা সেনা সদস্য আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, উভয় দেশের সেনাদের সংঘর্ষ বড় আকার ধারণ করতে পারেনি। বিষয়টি নিয়ে একটি ভারতীয় সংবাদমাধ্যম দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু ভারতীয় সেনা সদর দপ্তর এ ব্যাপারে কিছু জানা নেই বলে জানিয়েছে।

প্রসঙ্গত ভারত-চীন সীমান্তের বিরোধপূর্ণ এলাকায় প্রায়ই উভয় দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু নাকুলা সীমান্তে এর আগে সংঘর্ষের কোন নজীর নেই। সর্বশেষ ২০১৭ সালের আগস্টে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে প্যাংগং লেক এলাকায় ভারত-চীনের সেনারা পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন