© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব

শেয়ার করুন:
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৩ পিএম | ০২ মার্চ, ২০২৬
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, এমন ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি। তিনি দাবি করেছেন, ইরান কখনও যুদ্ধের সূচনা করে না এবং তাদের সামরিক পদক্ষেপ কেবল আত্মরক্ষার্থেই নেওয়া হয়।

সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আলি বলেন, 'গত ৩০০ বছরে ইরান কোনো যুদ্ধ শুরু করেনি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনীও আত্মরক্ষা ছাড়া কোনো অভিযান পরিচালনা করেনি। আমরা ৬ হাজার বছরের সভ্যতা রক্ষা করব'।

লারিজানি আরও লেখেন, 'মূল্য যাই হোক না কেন, আমরা দৃঢ়ভাবে আত্মরক্ষা করব এবং আমাদের ৬ হাজার বছরের সভ্যতাকে রক্ষা করব।” তিনি যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেন, 'আমাদের শত্রুরা তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হবে। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত, যুক্তরাষ্ট্রের মতো নয়।'

আইকে/টিএ

মন্তব্য করুন