© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার কোটি টাকা

শেয়ার করুন:
খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার কোটি টাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৩ পিএম | ০২ মার্চ, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে ৩১ ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। এ অবস্থায় বছরের শেষ প্রান্তিকে অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ কমেছে ৫.১৩ শতাংশ বা বা ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি ২৫ লাখ টাকা।
 
সোমবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের দেয়া সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, গতবছর সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৬১ টি ব্যাংকে মোট খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি ২৫ লাখ টাকা। যা মোট প্রদানকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশে দাড়ায়।
 
তবে বছরের শেষ প্রান্তিকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা প্রদানকৃত ঋণের মধ্যে খেলাপি কমে দাঁড়িয়েছে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি  টাকা।
 
বছরের শেষ তিন মাসে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা কমে যাওয়া খেলাপির পরিমাণ মোট ঋণের তিন মাসে যা ছাড়কৃত ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে। খেলাপি কমলেও অতিরিক্ত খেলাপি হওয়ায় আর্থিক খাতের স্বাস্থ্যের উপর চ্যালেঞ্জ হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক।
 
তবে ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, ব্যাপক হারে ঋণ পুনঃতফসিল করার সুযোগ দেয়ায় কাগজে-কলমে এই খেলাপি ঋণ কমেছে।
 
বিশাল অংকের খেলাপি ঋণ কমানোর পেছনে কাজ করেছে গত সেপ্টেম্বরে ঘোষিত একটি বিশেষ নীতিমালা। এই সুবিধার আওতায় মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়া হয়, যেখানে দুই বছর পর্যন্ত কোনো কিস্তি দিতে হবে না (গ্রেস পিরিয়ড)। পরবর্তীতে এই শর্ত আরও শিথিল করে মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ নিয়মিত করার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক।
 
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, প্রায় ১,৫০০টি কোম্পানি ও গ্রুপ এই সুবিধার জন্য আবেদন করেছে এবং ইতোমধ্যে ১,৩০০টি প্রতিষ্ঠান তাদের ঋণ নিয়মিত করেছে।

এসএস/টিএ

মন্তব্য করুন