© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনাকালে নিরাপদ দূরত্ব মেনে ফল খাচ্ছে বানরের দল

শেয়ার করুন:
করোনাকালে নিরাপদ দূরত্ব মেনে ফল খাচ্ছে বানরের দল
international-desk
০৩:৫৪ পিএম | ১০ মে, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে এখনো লকডাউন চলছে। দেশটির সাধারণ মানুষ এখনো ঘরবন্দি। তবে অনেকদিন ধরে লকডাউন কার্যকর থাকায় অনেক মানুষ এখন আর তা মানেত চাইছেন না। অনেকেই লকডাউন না মেনে ইচ্ছেমত চলাফেরা করছেন। এতে ভাইরাসের সংক্রমণ ঝুঁকিও বাড়ছে।

কিন্তু মানুষ লকডাউন না মানলেও বানরের একটি দলের মাঝে দেখা গেছে সামাজিক দূরত্ব মান্য করার প্রবণতা। এরই মধ্যে ভারতে এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা গেছে, একদল বানর নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে রাস্তায় বসে ফল খাচ্ছে। এক যুবক তরমুজ কেটে বানরের হাতে দিচ্ছেন। আর রাস্তাজুড়ে সামাজিক দুরত্ব মেনে বানরের দল ওই ফল খাচ্ছে।

ছবিতে আরও দেখা গেছে, বানরগুলো শৃংখলাবদ্ধ হয়ে একে একে এসে ফল নিচ্ছে ওই যুবকের হাত থেকে। এরপর তারা দুরে দুরে বসে সেই ফল খাচ্ছে।

জানা গেছে, অরূপ কালিতা নামে এক ব্যক্তি ভারতের অরুনাচল প্রদেশের ভালুকপং থেকে ছবিটি তোলেন। এরপরই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবিটি দেখে অনেকেই বানরদের সামাজিক দুরত্ব মেনে ফল খাওয়াকে গুরুত্ব দিয়েছেন। আবার অনেকেই অবাক হয়েছেন।

ছবিটির বিশ্লেষণ করতে গিয়ে অনেকে বলেছেন, মানুষকে সামাজিক দুরত্ব বুঝাতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু বন্য বানরের দল ঠিকই সামাজিক দুরত্ব মেনে খাবার খাচ্ছে। বিষয়টি শিক্ষনীয়।

কেউ কেউ মন্তব্য করেছেন, বনের এসব প্রাণির কাছ থেকে মানুষের শিক্ষা নেয়া উচিত। বন্যপ্রাণীকুলের মাঝে সবচেয়ে দুরন্ত ও চঞ্চল প্রকৃতির প্রাণী বানর। কিন্তু তারাও মানুষের চেয়ে অনেক ক্ষেত্রেই শৃংখলিত ও শান্ত।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন