© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেনেভায় আলোচনার সময় / ট্রাম্পের দূতের ওপর রেগে চিৎকার শুরু করেন আব্বাস আরাগচি

শেয়ার করুন:
ট্রাম্পের দূতের ওপর রেগে চিৎকার শুরু করেন আব্বাস আরাগচি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫০ এএম | ০৩ মার্চ, ২০২৬
যুদ্ধ শুরুর আগে গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনারের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ওই বৈঠকের সময় ট্রাম্পের দূতের ওপর রেগে যান আরাগচি। ওই সময়ি তিনি তীব্র ক্রোধে চিৎকার শুরু করেন।

জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে এনবিসি জানিয়েছে, স্টিভ উইটকোফ ইরানের মন্ত্রীর কাছে তাদের দাবিদাওয়া তুলে ধরেন। যারমধ্যে অন্যতম ছিল ইরান আগামী ১০ বছরের জন্য কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না।

তখনই ক্ষেপে যান আরাগচি। তিনি তখন চিৎকার করে বলতে থাকেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অবিচ্ছেদ্য অধিকার।” জবাবে তখন উইটকোফ বলেন, “ইরানকে থামানোও আমাদের অবিচ্ছেদ্য অধিকার।”

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্পের দূত ইরানের মন্ত্রীকে বলেন, “আপনি চাইলে আমরা আলোচনা থেকে বের হয়ে যেতে পারি।”

এ ঘটনা ট্রাম্পকে অবহিত করেন উইটকোফ এবং ক্রুসনার। ইরানি মন্ত্রী চিৎকার করেছেন এমন কথা শুনে ট্রাম্প অবাক হয়ে যান।

এর দুইদিন পর শনিবার সকালে ইরানে দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে।

সূত্র: এনবিসি

এমআই/টিএ

মন্তব্য করুন