তেহরানের কয়েক জায়গায় শক্তিশালী হামলা
ছবি: সংগৃহীত
০৪:১৬ এএম | ০৩ মার্চ, ২০২৬
ইরানের রাজধানী তেহরানে শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েল। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত প্রায় ৪টার দিকে হামলায় কেঁপে ওঠে।
সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক জানিয়েছে, তেহরানের বিভিন্ন জায়গায় শক্তিশালী হামলা হয়েছে।
এতে টার্গেট করা হয়েছে টিভি নেটওয়ার্কের পাশের একটি স্থানকে। এছাড়া কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দেশটির বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, সরকারি টিভিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সূত্র: আলজাজিরা
এমআই/টিএ