পাচার হওয়া অর্থ উদ্ধারের কার্যক্রম ফাস্ট ট্র্যাকে আনার নির্দেশ গভর্নরের
ছবি: সংগৃহীত
০৭:৩৮ এএম | ০৩ মার্চ, ২০২৬
পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফেরত আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এর কার্যক্রমকে ‘ফাস্ট ট্র্যাক’-এ নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
সোমবার (২ মার্চ) এ লক্ষ্যে তিনি ‘স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের’ পরামর্শকের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকের মূল লক্ষ্য ছিল, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার প্রক্রিয়া জোরদার করা এবং পাচার হওয়া অর্থ বিদেশ থেকে ফিরিয়ে আনার প্রচেষ্টাকে আরও ফলপ্রসূ করা।
বৈঠকে গভর্নর পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেন।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ও স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের পরামর্শকের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে পুনরুদ্ধার কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়।
গভর্নর জোর দিয়ে বলেন, সব ফলাফল নিশ্চিত করতে এই প্রক্রিয়াটি জরুরি ভিত্তিতে পরিচালনা করতে হবে।
কেএন/টিকে