© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের হুঁশিয়ারির পর সৌদিতে ফের ড্রোন হামলা ইরানের

শেয়ার করুন:
ট্রাম্পের হুঁশিয়ারির পর সৌদিতে ফের ড্রোন হামলা ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৬ এএম | ০৩ মার্চ, ২০২৬
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আরবে ফের ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এবার হামলা করা হয়েছে রাজধানী রিয়াদ এবং সংলগ্ন উপশহর আল খারজে।

এক বিবৃতিতে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে আসা ড্রোনগুলোর মধ্যে অন্তত ৮টিকে আটকে দিতে পেরেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।  তবে কয়টি ড্রোন ছোড়া হয়েছিল এবং এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা - সে সম্পর্কিত কোনো তথ্য বিৃবতিতে পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোরের দিকে সৌদিতে মার্কিন দূতাবাসে দু’টি ইরানি ড্রোন আঘাত হানে। এর পর প্রেসিডেন্ট ট্রাম্প তাৎক্ষণিকভাবে বলেন, “সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার কড়া জবাব দেওয়া হবে।”
তিনি এই সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টা পর ফের সৌদিতে ড্রোন হামলা করেছে ইরান।

সূত্র : আলজাজিরা

আরআই/টিকে

মন্তব্য করুন