© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনিকে নিয়ে ভারতীয় অভিনেত্রী

শেয়ার করুন:
‘তিনি চিরকাল হৃদয়ে থাকবেন’, খামেনিকে নিয়ে ভারতীয় অভিনেত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৭ পিএম | ০৩ মার্চ, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘বিগ বস ১৯’-এর রানার-আপ ফারহানা ভাট। মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় খামেনির মৃত্যুর খবরে সারা বিশ্বের পাশাপাশি কাশ্মীরেও শোকের ছায়া নেমে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনী খামেনির বাসভবনে যৌথ বিমান হামলা চালায়। ১ মার্চ ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ৮৬ বছর বয়সী এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে।

এই ঘটনায় ইরানের রাস্তায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ও শোক দেখা গেছে। বিশ্বের কিছু অংশে এটি উদযাপন করা হলেও, অনেক জায়গায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

ফারহানা ভাট খামেনিকে একজন আধ্যাত্মিক গুরু বা ‘মসীহ’ (ত্রাতা) হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, খামেনির মৃত্যুর খবর শোনার পর থেকে তিনি এতটাই বিপর্যস্ত যে সাহরির পর আর ঘুমাননি।



ফারহানার মতে, সব কাশ্মীরি এই ঘটনায় শোকাহত। তিনি বিশ্বাস করেন, খামেনি মানুষের হৃদয়ে ও মনে চিরকাল বেঁচে থাকবেন। এই ঘটনা কখনোই ঘটা উচিত ছিল না বলে মনে করেন এই অভিনেত্রী।

ফারহানা জানান, অনেকের কাছেই খামেনি ছিলেন একজন পথপ্রদর্শক।

আন্তর্জাতিক মহলে খামেনিকে নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও, কাশ্মীরের একটি বড় অংশের মানুষের সাথে তার গভীর মানসিক ও আধ্যাত্মিক যোগসূত্র ছিল, যা ফারহানার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্র : ফিল্মবিট

এমকে/টিএ

মন্তব্য করুন