গার্মেন্টস কর্মীদের বেতন-ভাতা পরিশোধে ঋণ পাবে কোন কোন প্রতিষ্ঠান?
ছবি: সংগৃহীত
০৩:৪১ পিএম | ০৩ মার্চ, ২০২৬
সচল রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে বিশেষ ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৩ মার্চ) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পরিশোধে এই ঋণ সুবিধা দেওয়া হবে।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব কারখানা তাদের মোট আয়ের অন্তত ৮০ শতাংশ রপ্তানি থেকে অর্জন করেছে এবং ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের শ্রমিকদের বেতন পরিশোধ করেছে, কেবল তারাই এই সুবিধার আওতায় আসবে।
ঋণটি মেয়াদিঋণ হিসেবে প্রদান করা হবে। এতে ৩ মাসের গ্রেস পিরিয়ড থাকবে এবং সর্বোচ্চ ১ বছরের মধ্যে সমান কিস্তিতে ঋণের অর্থ পরিশোধ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
ইউটি/টিএ