© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংগীতের ছবিতে নজর কাড়লেন বিজয়-রাশমিকা

শেয়ার করুন:
সংগীতের ছবিতে নজর কাড়লেন বিজয়-রাশমিকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৫ পিএম | ০৩ মার্চ, ২০২৬
নবদম্পতি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে ঘিরে উৎসব যেনো থামছেই না। রাজকীয় সাজে বিয়ের ছবি দিয়ে নেটদুনিয়ায় ভারতের সবচেয়ে পছন্দের ছবির তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে এই তারকাদম্পতি। পেছনে ফেলেছে দীপিকা-রণবীর, সিদ্ধার্থ-কিয়ারা সহ একাধিক তারকার বিয়ের ছবিকে। এবার বিয়ের আগের সংগীত অনুষ্ঠানের ছবি দিয়ে ফের নেটদুনিয়ায় উন্মাদনা ছড়ালো বিজয়-রাশমিকা।

মঙ্গলবার (৩ মার্চ) সোশ্যাল মিডিয়ায় বিজয়-রাশমিকা সংগীত অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ও ছোট ভিডিও পোস্ট করেন।

২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বিজয়-রাশমিকার সংগীত

সংগীত অনুষ্ঠানে রাশমিকার পরনে ছিল ঝলমলে রুপালি কাজ করা হালকা ক্রিম রঙয়ের লেহেঙ্গা অন্যদিকে বিজয়ের পরনে ছিল সোনালি কাজ করা নেভি ব্লু রঙের চোখধাঁধানো পোশাক।



পোস্টের একটি ছোট ভিডিওতে দেখা যায়, বিজয় রাশমিকাকে রাজকুমারীর মতো ঘুরাচ্ছে। আবার আরেকটিতে ধরা পড়ে বিজয়ের জন্য রাশমিকার বিশেষ সারপ্রাইজ নাচের মুহূর্ত।

রাজকীয় আবহে বিজয়-রাশমিকার সংগীত

এই আনন্দঘন রাতে রাশমিকা মঞ্চে উঠেছিলেন বিজয়ের ভাই আনন্দ দেবরাকোন্ডার সঙ্গে যা অনুষ্ঠানের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে। বিজয়ের পক্ষ থেকেও ছিল রাশমিকার জন্য বিশেষ নাচের আয়োজন। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে দুজনের একসঙ্গে করা রোম্যান্টিক নাচ যা দেখে অনুরাগীরা আবেগে ভাসছেন।



সংগীতের দিনের মুহূর্তগুলো শেয়ার করে রাশমিকা লেখেন, ‘ভালোবাসা, আনন্দের অশ্রু, হাসি, গান, সুর, আমাদের সারারাত নাচ আর আলোয় ভরা এক অসাধারণ রাত। তিনি জানান, একে অপরকে চমক দেওয়ার পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও ছিল নানা সারপ্রাইজ। ২৪ ফেব্রুয়ারি রাতটিকে তিনি জীবনের সবচেয়ে আনন্দের রাতগুলোর একটি বলে উল্লেখ করেন।’

বিজয় সংগীত রাতের কিছু ছবি শেয়ার করে লেখেন, ‘২৪ ফেব্রুয়ারি আমাদের সংগীত রাত। সুন্দর মানুষে ঘেরা এই সন্ধ্যায় হাসতে হাসতে চোখে জল, নাচতে নাচতে পা ব্যথা, খুশিতে চোখ ভিজে ওঠা এক আলোয় ভরা মুহূর্ত তৈরি হয়েছিল।’



২৬ ফেব্রুয়ারি গাটঁছড়া বাঁধেন এই তারকাজুটি
অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। কেউ লেখেন, ‘একেবারে রূপকথার গল্প’, কেউ আবার বলেছেন, ‘রাজকীয় জুটি’। অনেকের মতে, ‘এই সাজ ও আয়োজন পুরোপুরি ‘ইন্ডিয়ান ব্রিজারটন’ ভাব এনে দিয়েছে।’



গত বছরের অক্টোবরে তাদের বাগদান হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে বিয়ের ঘোষণা দেন তারা। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন এই তারকা জুটি।

এসএন 

মন্তব্য করুন