© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণভোটের রায়কে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ ইসলাম

শেয়ার করুন:
গণভোটের রায়কে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৮ পিএম | ০৩ মার্চ, ২০২৬
গণভোটের রায়কে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৩ মার্চ) কুমিল্লার স্টেশন ক্লাবে জাতীয় নাগরিক-পার্টি এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

এসময় নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে। আমরা সেটা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, আমাদেরকেও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মত স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ। এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না।’

গণভোটের গণরায় অনুযায়ী দ্রুত সকল সংস্কার বাস্তবায়ন করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।’

ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনা এবং শহিদ হাদি ভাইয়ের খু*নীদের বাংলাদেশে পাঠাতে হবে। এরপরই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের কুমিল্লা বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএন 

মন্তব্য করুন