© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমান দেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন : প্রিন্স

শেয়ার করুন:
তারেক রহমান দেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন : প্রিন্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০১ পিএম | ০৩ মার্চ, ২০২৬
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘তারেক রহমান বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। মা-বাবার মতোই তার হাত যেন জাদুর কাঠি—যেখানেই স্পর্শ করছেন, সেখানেই জনগণ আশাজাগানিয়া ফল পাচ্ছে।’
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশিষ্ট ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে এমরান সালেহ প্রিন্স বলেন, “তারেক রহমান উদ্ভাবিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে যারা একসময় ভুয়া বলেছিলেন, তারাও আজ তারেক রহমানকে যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন।

পরিবর্তনের অঙ্গীকার ও দেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে মাকে চিরবিদায় দিতে হলেও জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি প্রতিটি মুহূর্ত ব্যয় করছেন। অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও সরকার গঠনের পরপরই সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকের ভাগ্য পরিবর্তনে কৃষক কার্ড চালু, দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের উদ্যোগ, ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালু এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ মিল-কারখানা চালুর মতো যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করছেন তারেক রহমান।’

প্রিন্স বলেন, ‘গারো পাহাড়ের পাদদেশে একটি উন্নত, শিক্ষিত ও সমৃদ্ধ জনপদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সাময়িকভাবে রাজনৈতিক ষড়যন্ত্র হতে পারে, কিন্তু জনগণের উন্নয়নের স্বপ্ন থেমে থাকবে না।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি। ধোবাউড়া ও হালুয়াঘাটের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়—আমরাই সেই পরিবর্তনের বাহক।’ এর আগে দুপুরে একই স্থানে অনুষ্ঠিত উপজেলা বিএনপির নির্বাচন-পরবর্তী কর্মিসভায় বিগত নির্বাচনে সার্বিক বিষয় নিয়ে নেতাকর্মীরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, সূক্ষ্ম ষড়যন্ত্র ও অবৈধ টাকার প্রভাবে ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তারা নির্বাচন-পরবর্তী স্বতন্ত্র এমপির ছত্রচ্ছায়ায় পালাতক আওয়ামী গোষ্ঠীর নির্যাতন, হামলা ও হুমকি-ধমকির কথা উল্লেখ করেন।

কর্মিসভায় এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিগত নির্বাচনে জনগণের ভোটে ময়মনসিংহ-১ আসনে ধানের শীষ পরাজিত হয়নি; কোটি কোটি টাকা, মিথ্যাচার ও সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে ধানের শীষের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। ধানের শীষের বিজয় ছিনিয়ে নেওয়া হলেও গারো পাহাড়ের পাদদেশের এই জনপদকে আলোকিত করার স্বপ্ন কেউ ছিনিয়ে নিতে পারবে না। ’

তিনি সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, ‘রাজনৈতিক ও আইনগতভাবে সব যড়যন্ত্র নস্যাৎ করা হবে।’ বিগত নির্বাচনে ময়মনসিংহ-১ আসনে ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনগতভাবে মোকাবেলা করতে দলের পক্ষ থেকে অনুমতি পাওয়া গেছে—এ কথা উল্লেখ করে প্রিন্স বলেন, ‘সে অনুযায়ী দলের পক্ষ থেকেই উচ্চ আদালতে মামলা করা হয়েছে। উচ্চ আদালত আজ ময়মনমসিংহ-১ আসনের নির্বাচনের ব্যালট পেপারসহ সব নথি নির্বাচন কমিশনের হেফাজতে আনার নির্দেশনা দিয়েছে।
এর মাধ্যমে আইনি লড়াই শুরু হলো। সত্য কখনো চাপা থাকে না। সত্যের উত্থান অবধারিত।’

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলমীর আমীর মওলানা আবদুল হালিম, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির প্রমুখ।

এবি/টিএ

মন্তব্য করুন