© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিউড ‘স্টার কিড’দের দোল / প্রথমবার ছেলের সঙ্গে রং খেলা ভিকি-ক্যাটরিনার, মাকে ছাড়াই হোলি রণবীরকন্যার!

শেয়ার করুন:
প্রথমবার ছেলের সঙ্গে রং খেলা ভিকি-ক্যাটরিনার, মাকে ছাড়াই হোলি রণবীরকন্যার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৪ এএম | ০৪ মার্চ, ২০২৬
রঙের উৎসবে দিনভর মেতে রয়েছে দেশ। সেই উদযাপনের ছোঁয়ায় অন্যান্য বছরের মতো এবারও রঙিন বলিউড। রণবীর কাপুর থেকে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি... টিনসেল টাউনের আকাশে উড়ল আবির। সেই রঙের ছটা দেখে মুগ্ধ নেটিজেনরাও। যদিও হিসেবমতো, আজ দোল হলেও হোলি বুধবার। কিন্তু আগাম উদযাপনে মাতল মু্ম্বই ফিল্ম জগৎ।

মঙ্গলবার সকালেই নেট ভুবনে ছড়িয়ে পড়ে রণবীর কাপুরের হোলি খেলার ছবি। স্ত্রী আলিয়া ভাট এখন রয়েছেন ইটালিতে। মিলান ফ্যাশন উইকে যোগ দিতে গিয়েছেন তিনি। তাই তাঁকে ছাড়াই রঙের উৎসবে মাতলেন রণবীর। সঙ্গে কন্যা রাহা। এই প্রথম হোলি খেলতে দেখা গেল কাপুরকন্যাকে। এদিকে 'ব্রহ্মাস্ত্র' পরিচালক অয়ন মুখোপাধ্যায়কেও দেখা গিয়েছেন রণবীরের সঙ্গে।

হোলিতে মাততে দেখা গেল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকেও। সঙ্গে তাঁদের শিশুপুত্র বিহান। ছোট্ট বিহানের জীবনের এই প্রথম হোলি।

ক্যাটরিনা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। উল্লেখ করেছেন এবারের হোলি 'সবচেয়ে আনন্দের হোলি'। তাঁর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে ভিকির ভাই সানিকেও। ছিলেন ক্যাটরিনার বোন ইজাবেল কাইফ। মা হওয়ার পর এই প্রথম নিজের ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা।

এদিকে সোহা আলি খান ও কুণাল খেমি হোলিতে মেতে উঠেছিলেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির সঙ্গে। সঙ্গে তাঁদের সন্তানেরাও। দুই পরিবারের বেলুনের লড়াই থেকে পিচকিরি-যুদ্ধ- সোশাল মিডিয়া মজা পেয়েছে তারকাদের এই হোলি খেলা দেখে।



রঙের উৎসবে শামিল কৃতী শ্যাননও। মা-বাবা, বোন নুপূর শ্যানন, জামাই স্টেবিন বেনের সঙ্গে হোলি খেলেছেন নায়িকা। নিজেই সেই ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়াতেও। লিখেছেন, 'আমার পরিবারের তরফে আপনাদের হোলির শুভেচ্ছা।'

হোলির আনন্দে মেতেছিলেন অভিনেতা বরুণ ধাওয়ানও। স্ত্রী নাতাসা দালালের সঙ্গে রঙিন সেলফি সোশাল মিডিয়ায় পোস্ট করে বরুণ লিখেছেন, 'এই গ্রহের সকলকে হোলির শুভেচ্ছা। শান্তি ও ভ্রাতৃত্ববোধের জন্য প্রার্থনা।'

এদিকে জাভেদ আখতার ও শাবানা আজমি তাঁদের বাড়িতে আয়োজন করেছিলেন এক জমজমাট হোলি পার্টির। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের অনেকেই।

জাভেদ-শাবানার বাসভবনে রঙের আনন্দে শামিল হতে হাজির হয়েছিলেন আলি ফজল ও রিচা চাড্ডাও। ছিলেন দিব্যা দত্তও।

বলিউডের শক্তিশালী অভিনেতা রণদীপ হুডাও মেতেছিলেন হোলি খেলায়। তিনি তাঁর স্ত্রী ও পরিবার, বন্ধুস্বজনদের সঙ্গে রং খেলার ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। নেট ভুবনও খুশি তাঁর এমন রঙিন ছবি দেখে।

এসকে/টিএ

মন্তব্য করুন