© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্যান্সারে আক্রান্ত ‘এভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল

শেয়ার করুন:
ক্যান্সারে আক্রান্ত ‘এভিল ডেড’ তারকা ব্রুস ক্যাম্পবেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২২ এএম | ০৪ মার্চ, ২০২৬
জনপ্রিয় হরর মুভি সিরিজ ‘এভিল ডেড’-এর অভিনেতা ব্রুস ক্যাম্পবেল মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি আবেগঘন নোট শেয়ার করে তিনি নিজেই এই খবরটি ভক্তদের জানিয়েছেন।

৬৭ বছর বয়সী এই অভিনেতা জানান, তার এই ক্যান্সারটি ‘চিকিৎসাযোগ্য’ হলেও পুরোপুরি ‘নিরাময়যোগ্য’ নয়। সহজ কথায়, চিকিৎসার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও এটি শরীর থেকে পুরোপুরি মুছে ফেলা যাবে না।

তিনি তার পোস্টে লিখেছেন, ‘হ্যালো বন্ধুরা, আজকাল কেউ অসুস্থ হলে সেটাকে সরাসরি না বলে সুযোগ বলা হয়। আমারও তেমন একটি সমস্যা হয়েছে-একে ক্যান্সার বলে। এটি নিরাময়যোগ্য না হলেও চিকিৎসাযোগ্য। খবরটি আপনাদের জন্য একটি ধাক্কা হওয়ার জন্য আমি দুঃখিত, এটি আমার জন্যেও অনেক বড় ধাক্কা ছিল।



চিকিৎসা চলার কারণে ব্রুস ক্যাম্পবেল সাময়িকভাবে অভিনয় ও অন্যান্য পেশাদার কাজ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি আশাবাদী যে, এই গ্রীষ্মে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠবেন। আগামী শরতে তার নতুন সিনেমা ‘আর্ন্তে কর এমা’-এর প্রচারণায় অংশ নিতে পারবেন।

চিকিৎসার প্রয়োজনে এই গ্রীষ্মের বেশ কিছু পূর্বনির্ধারিত প্রোগ্রাম তিনি বাতিল করতে বাধ্য হয়েছেন, যার জন্য তিনি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

সূত্র : এনডিটিভি

কেএন/এসএন

মন্তব্য করুন