অভিনেতা সোহম চক্রবর্তীর জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
১২:২১ পিএম | ০৪ মার্চ, ২০২৬
টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর জন্মদিন আজ। ১৯৮৪ সালে পশ্চিমবঙ্গের বেহালায় জন্ম তাঁর।
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন সোহম। সত্যজিৎ রায়ের পরিচালনায়ও দেখা গেছে শিশু সোহমকে। নায়ক হিসেবে তাঁর প্রথম সিনেমা ‘বাজিমাত’। অনেক হিট সিনেমার এ অভিনেতা রাজনীতির ময়দানেও সরব।

তিনি শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে প্রধান চরিত্রে অভিনয় করেন। তিন বছর বয়সে তিনি মাস্টার বিট্টু চরিত্রে অভিনয় করে অসংখ্য দর্শকের হৃদয় জয় করে নেন। এরপর তিনি চাঁদের বাড়ি ছবিতে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন।
তৃণমূল কংগ্রেসের হয়ে ২০২১ সালে বিধায়ক নির্বাচিত হয়েছেন সোহম।
কেএন/এসএন