সন্ধ্যায় সবার সামনে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত
০৪:৩২ পিএম | ০৪ মার্চ, ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার সন্ধ্যা ৭টায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে (রূপায়ণ টাওয়ার, বাংলামোটর) সংবাদ সম্মেলন করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দুপুরে এক বার্তায় এ তথ্য জানায় এনসিপি। প্রেস বার্তায় বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলবেন। এ সময় তিনি তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন।
এতে আরো বলা হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রার্থিতার আলোচনা শুরু হলে ফ্যাসিস্ট এনাবলার সাকিব আল হাসানের ভক্ত পরিচয়ে একদল লোক বেনামে দুদকে কাল্পনিক দুর্নীতির অভিযোগ জানায়। এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।
এসএস/টিএ