© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ‍্য পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
মধ্যপ্রাচ‍্য পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৮ পিএম | ০৪ মার্চ, ২০২৬
যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে ইরানসহ মধ্যপ্রাচ‍্য পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশ। এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বুধবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থ নিশ্চিত করেই সম্পর্ক এগোবে ঢাকা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে যেসব বাংলাদেশি আছেন, তাদের ভালোভাবে ফিরিয়ে আনবে ঢাকা।

বাংলাদেশে যে শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন হয়েছে, সেটি যুক্তরাষ্ট্রের ধারণার বাইরে ছিল পররাষ্ট্রমন্ত্রীকে এমনটা জানিয়েছেন পল কাপুর। তবে সামরিক সহযোগিতা নিয়ে তার সাথে কোনো আলোচনা হয়নি বলে জানান ড. খলিলুর রহমান।

এসএস/টিএ

মন্তব্য করুন