© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪১ পিএম | ০৪ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ দিয়েছেন। বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে বলেছেন। তিনি জানান, সভায় সারা দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে।

অতিরিক্ত প্রেসসচিব আরো জানান, সরকারি নার্সারি ছাড়াও বিভিন্ন বেসরকারি নার্সারি থেকে চারা সংগ্রহ করা হবে। সারা দেশে খাসজমি, চরাঞ্চল, নদীর দুই পাড়, সড়ক-মহাসড়কের দুই পাশ, বনাঞ্চলে যেখানে বৃক্ষ নেই সেসব স্থান, সরকারি প্রতিষ্ঠানের আঙিনা প্রভৃতি স্থানে এসব বৃক্ষরোপণ করা হবে। প্রতি শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবে এবং সেই বৃক্ষ তারা পরিচর্চা করবে।

বৈঠকে বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

আইকে/টিএ

মন্তব্য করুন