© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচন এত শান্তিপূর্ণ ও অবাধ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র : খলিলুর রহমান

শেয়ার করুন:
নির্বাচন এত শান্তিপূর্ণ ও অবাধ হবে ভাবেনি যুক্তরাষ্ট্র : খলিলুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০২ পিএম | ০৪ মার্চ, ২০২৬
সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হবে, এমনটা ভাবেনি মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানানা।

পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচন এত শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে যে, তা তাদের প্রত্যাশারও বাইরে ছিল। খলিলুর রহমান বলেন, পল কাপুর আমাকে বলেছেন- আমার মনে আছে, আপনি ওয়াশিংটন সফরে বলেছিলেন যে আপনারা এই নির্বাচন উৎসবমুখর করতে চান। তখন আমরা ভেবেছিলাম আদৌ কি তাই হবে? পরে আমরা দেখলাম, আসলেই একটি উৎসবমুখর নির্বাচন হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রদূত জানিয়েছেন, তিনি কিছু কিছু কেন্দ্রে মেলার মতো অবস্থা দেখেছেন। খুব আনন্দঘন পরিবেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল বিজয় অর্জন করেছে। পল কাপুর প্রধানমন্ত্রীকে তার সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিনন্দন জানিয়েছেন।

আইকে/টিএ

মন্তব্য করুন