মুদ্রানীতি কমিটি থেকে অর্থনীতিবিদ সাদিক আহমেদের পদত্যাগ
ছবি: সংগৃহীত
১০:৩৬ পিএম | ০৪ মার্চ, ২০২৬
বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি থেকে পদত্যাগ করেছেন অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ।
এই কমিটিতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ মনোনীত সদস্য ছিলেন তিনি। মুদ্রানীতি কমিটির চেয়ারম্যান গভর্নর মো. মোস্তাকুর রহমান। অন্য সদস্যরা হলেন ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ মো. আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের।
টিজে/টিএ