আসিফ মাহমুদকে নিয়ে এমপি হাসনাতের পোস্ট
ছবি: সংগৃহীত
১০:৪৩ এএম | ০৫ মার্চ, ২০২৬
নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরেন। এরমধ্যে তার স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা আছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত তথ্য তুলে ধরেন তিনি। এদিকে আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ইস্যুতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বুধবার ফেসবুকে দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
হাসনাত আবদুল্লাহ লিখেছেন, 'গতকাল (আজ) তলব করা হয়েছিল শুধু আসিফ মাহমুদকে। আসিফ মাহমুদ তাঁর পরিবারের ৪ জনের মোট ৯টি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট আজ প্রকাশ করেছেন।'
তিনি লেখেন, 'আসিফ মাহমুদদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ‘সেফ এক্সিট’ নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ছিল। অথচ তাঁরা আইনানুযায়ী সকল বিধি মেনে নিজের ও পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছেন।'
পরিশেষে তিনি লেখেন, 'মিথ্যা, অপপ্রচার, এত-শত মিডিয়া ট্রায়াল-উৎপাদিত দুর্নীতির অভিযোগ দিনশেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে। প্রমাণিত আর হবে না।'
কেএন/এসএন